বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র পেল ৩৬ জন

আহসান হাবিব স্টাফ রিপোর্টার:

পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড পেলেন ঠাকুরগাঁয়ের রুহিয়া ডিগ্রি কলেজের সেই ৩৬ শিক্ষার্থীর ২৬ জন। তারমধ্যে জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন আজ রোববার (৩০ জুন) সকাল সাড়ে ৮টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের অ্যাডমিট কার্ড দুপুরের মধ্যে দেওয়া হবে। শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও কলেজ ম্যানেজিং কমিটি মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা পরীক্ষা দিতে পারব কি না এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। পরীক্ষার আগে হলেও অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত।রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, আমরা গতকাল শনিবার রাতেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। আজকে সকাল ৮টা ৩০ মিনিটে বাচ্চাদের (শিক্ষার্থী) হাতে দিয়েছি। তারমধ্যে জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন আজ রোববার (৩০ জুন) সকাল সাড়ে ৮টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের অ্যাডমিট কার্ড দুপুরের মধ্যে দেওয়া হবে।

সম্পর্কিত