শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা ফকিরপাড়া গ্রামের শস্য ক্ষেত থেকে নৈশ প্রহরীকে গুরুতর আহত করে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
গুরতর আহত নৈশ প্রহরী মানিকদ্বিপা গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে সাইদুল ইসলাম।
আহত সাইদুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো ছুরি ও রাম দা দিয়ে কুপিয়ে হাত, পা কেটে সেই কাটা বরাবর দড়ি দিয়ে বেধে ও মুখ বেঁধে রেখে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে একদল চিহ্নিত ডাকাত।
গুরত্বর আহত অবস্থায় সাইদুল ইসলাম বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আমরা আশাবাদী খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।










