শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাবির আইসিটি সেন্টার থেকে শিক্ষার্থীর ব্যাক্তিগত তথ্য ফাঁস

বদরুল ইসলাম জামিল রাবি প্রতিনিধিঃ

চলমান পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা কর্মচারীগণ পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। আজ বুধবার (০৮ জানুয়ারি) সকাল থেকে দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের ভর্তি ফর্মের ফটোকপি লিফলেট আকারে প্রচার করা হচ্ছে।

কর্মকর্তারা দাবি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের সম্পদের উপরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে। ফলে পোষ্য কোটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার বলে দাবি করেন।

ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, এই প্রশাসন শিক্ষার্থীদের তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ। এর ফলে আমাকে যদি কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ইফতেখারুল আলম মাসুদ বলেন “বিষয়টা জেনে আমিও অবাক হয়েছি, তবে সুনির্দিষ্ট কিছু বলতে পারছি না, আমরা এ বিষয়টা নিয়ে কাজ করছি” এবং আইসিটি সেন্টারের পরিচালক ড. মো. সাইফুল ইসলাম জানান “এ বিষয়ে আমার কোনো উত্তর নেই”

শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামের কাছে কোনো উত্তর নেই বলে জানান।

সম্পর্কিত