বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাবিতে ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ”

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার উদ্যোগে বিএনপি প্রণীত ৩১ দফার ভিন্নধর্মী প্রচার লক্ষ করা গেছে। সরেজমিনে দেখা যায় গতকাল (৮ জানুয়ারি) দুপুর ২ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহেরের নেতৃত্বে একদল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ ভবন, মমতাজউদ্দিন কলাভবন, সিরাজী ভবন ও বুদ্ধিজীবী চত্বরে বিএনপি প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফায় তরুণদের জন্য কি রয়েছে সে বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এসময় শিক্ষার্থীদের মতামত ও ভাবনা জানতে চাওয়া হয়। যুবকদের জন্য কর্মসংস্থান ও বেকারদের জন্য বেকারভাতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের সাথে তারা আলোচনা করেন। এ বিষয়ে ছাত্রদল নেতা এম এ তাহের কে জিজ্ঞেস করলে তিনি বলেন ” আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করছি এবং এই ৩১ দফায় তরুণদের জন্য কি রয়েছে সেবিষয়গুলো তুলে ধরছি। বিশেষকরে ২৩ নং দফায় কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার ভাতা প্রবর্তনের যে বিষয়টি উত্থাপিত হয়েছে তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি,তাদের মতামত জানতে চাচ্ছি।

শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার পর এক বছর পর্যন্ত বেকারভাতা প্রণয়নের যে ঘোষণা তারেক রহমান দিয়েছেন সেবিষয়ে শিক্ষার্থীদের আলোচনা করছি, এবং এই কর্মসূচীতে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। এবং নারীদের জন্য ৩১ দফায় যা রয়েছে সে বিষয়ে নারী শিক্ষার্থীদের সাথেও কথা বলছি।

সম্পর্কিত