সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিদ্যমান পোষ্য কোটাকে বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য বলেন, “আমি পোষ্য কোটার পক্ষে নই। প্রক্রিয়ার মাধ্যমে এই কোটা পুরোপুরি বিলুপ্ত করা হবে। যতদিন আমি দায়িত্বে আছি, পোষ্য কোটা আর চালু হবে না। আমি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব।”

এর আগে, সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিনটি দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা ধরে ভবনের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভবনে অবরুদ্ধ ছিলেন।

শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই উপাচার্য সংবাদ সম্মেলনে কোটা বাতিলের ঘোষণা দেন।

সম্পর্কিত