শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরন

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৯জুন রবিবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের পুরাতন চেয়ারম্যানদের বিদায় ও নব নির্বাচিত চেয়ারম্যানদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের অফিসারবৃন্দ্ব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরন করে নেওয়া হয়। উক্ত বরন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,নব নির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,

সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, রাণীশংকৈল উপজেলা আ”লীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ এলবাট, পৌর আ”লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নবাব আলী ও মহাদেব বসাক,সমাজ সেবা কর্মকর্তা আঃ রহিম,কৃষি অফিসার সইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মতিউর রহমান,আবুল কাসেম,আঃ বারি,জিতেন্দ্র নাথ বর্ম্বন,
মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। এছাড়াও অনন্য কর্মকর্তা সহ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম নেজামুল হক।

সম্পর্কিত