মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল ) সকাল ১০টায় নেকমরদ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ২৩৬০ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন।
প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত মালাকার, ইউপি সদস্য মোঃ তফিজুল ইসলাম, সিরেন্দ্র নাথ, মোঃ সোলেমান আলী, মোঃ নুর জামান, মোঃ জবেদ হালিশহ সকল ইউপি সদস্যসহ তরুণ প্রজন্মের আইকন রাফসানজানি সানি ও সাংবাদিক আকতারুল ইসলাম আক্তার উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।







