বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম। উদ্বোধন পর ইউএনও নিজেই কয়েকজন সেবা গ্রহীতাকে ভূমি সক্রান্ত সেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খট্টেশ^র রাণীনগর (সদর) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আল হেলাল প্রাং, গোনা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আরমান হোসেন, একডালা-কালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কৌশিক আহম্মেদ, পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির-কাম ক্যাশিয়ার সুস্মিতা লাহিরী, সার্টিফিকেট সহকারী রাঙ্গা বাবু, সার্টিফিকেট পেশকার সজল কুমার মন্ডলসহ সেবাগ্রহীতারা।

সংশ্লিষ্টরা জানান, এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। উপজেলার যে কোন সেবা গ্রহীতা উপজেলা ভূমি অফিসের “ভূমিসেবা সপ্তাহ” স্টলে এসে ভূমি সক্রান্ত সকল সেবা নিতে পারবেন।

সম্পর্কিত