রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ঢেউটিন ও অর্থ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১১ জনের হাতে ২২ বান্ডিল ঢেউটিন ও ৬৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার প্রমুখ।

সম্পর্কিত