শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মোফাজ্জল, সেক্রেটারি ফারুক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁর রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২৫-২৬ সালের জন্য মোফাজ্জল হোসেনকে সভাপতি ও ফারুক হোসেনকে সেক্রেটারি নির্বাচিত করে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ এ আলম প্রমুখ।

সম্মেলনে শেষে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করানো হয়।

সম্পর্কিত