শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেফতার

রাজারহাট উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম সাজেদুর রহমান চাঁদ মন্ডল গ্রেফতার। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চাঁদ মন্ডলকে তার গ্রামের বাড়ি দুধখাওয়া মন্ডলপাড়া থেকে গ্রেফতার করা হয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আরো জানায় এটিএম মাজেদুর রহমান চাঁদ মন্ডল রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতের পর তার সকল কুকীর্তি সামনে চলে আসে এবং তাকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত