রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজারহাটে ১ সাংবাদিক সহ ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজারহাট প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাটে  বিগত আ মীলীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এক প্রধান শিক্ষকের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি ও নগদ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনি রফিকুলকে প্রধান আসামি করে তিন জনের নামে এই মামলা দায়ের করেন। রফিকুল ইসলাম দৈনিক মানবজমিন পত্রিকার রাজাহাট প্রতিনিধি। মামলার ওপর দুই আসামী হলেন তার সহযোগী সেকেন্দার আলী বাবলু এবং মজিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন। জানা গেছে,গত ২৫ জানুয়ারী দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে উপজেলার কালিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পথরোধ করে রফিকুল ও উক্ত ২ব্যক্তি সহ অজ্ঞাতনামা ৩-৪ জন তার নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে ভয়-ভীতি হুমকি ধামকি দিয়ে রফিকুল নগদ ৮০হাজার টাকা হাতিয়ে নিয়ে চাঁদার অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধের কথা বলে। অন্যথায় ওই শিক্ষকের হাত পা ভাঙ্গা সহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রবিবার রাতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজারহাট থানায় রফিকুল ইসলাম,সেকেন্দার আলী বাবলু ও মজিদুল ইসলাম সহ তিন জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ৩৪১/ ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা (নম্বর-১৫/২০২৪) দায়ের করেন।রাজারহাটে ১ সাংবাদিক সহ ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত