বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজারহাটে কবর থেকে লাশ চুরির চেষ্টা

মোঃ সাইফুল ইসলাম,রাজারহাট, কুড়িগ্রাম (প্রতিনিধি):
রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে
নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় গত ০১/০৬/২৪ তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকায় রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঐ দিনই ০১/০৬/২৪ তারিখ বাদ মাগরিব গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঐদিনই রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় মৃতার ছেলে কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশে উম্মুক্ত দেখতে পায় এবং জানতে পারে কবরস্থান থেকে তার মায়ের লাশ চুরি হয়ে গেছে। তিনি তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সাহায্যে রাজারহাট থানায় সংবাদ জানালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম রাত অনুমান ১২.১০ ঘটিকার দিকে ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুসন্ধান করে কবরস্থানের অদুরে জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ উদ্ধার করে, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। মৃতার পরিবার পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযরের নামাযের পর পুনরায় লাশ দাফন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত