শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী মোহনপুর উপজেলা সাংবাদিকদের উদ্যোগে খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ

মশিউর রহমান জোলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পথচারী, গরিব ও খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে কেশরহাট বাজার থেকে শুরু করে মোহনপুর উপজলার গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৩০০ জন মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রির্পোটার আনছার তালুকদার স্বাধীন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত।

এ আয়োজনে সহযোগিতা করেন, দৈনিক নববাণী ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রির্পোটার শাহিন সাগর, দৈনিক নতুন প্রভাত পত্রিকার রির্পোটার মুত্তাকিম সোহেল, দৈনিক নূরজাহান পত্রিকার রির্পোটার মোজাহার আলী, দৈনিক বর্তমান পত্রিকার রির্পোটার আসগর আলী সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রির্পোটার শফিকুল ইসলাম, দৈনিক ডেসটিনি পত্রিকার রির্পোটার ইসাহাক আলী পিন্টু, দৈনিক ঢাকার ডাক পত্রিকার রির্পোটার আব্দুল হালিম, দৈনিক চৌকস পত্রিকার রির্পোটার রাজিব খান।

ইফতার পেয়ে রোজাদাররা বলেন, সাংবাদিকদের এ আয়োজন আমাদের ভালো লেগেছে। আগামীতে খাবার বিতরণসহ সেবামূলক ও মহৎ কাজে সকল সাংবাদিকদের এগিয়ে আসা দরকার।

সম্পর্কিত