শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহী মেডিকেলে নওগাঁ কারাগারের হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মোঃ লিটন হোসেন,স্টাফ রির্পোটার,নওগাঁঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে। তিনি পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ কারাগার ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে সিদ্দিক হোসেনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

সম্পর্কিত