মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী বালিয়াকান্দিতে অটোবাইক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

 

বালিয়াকান্দী (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী ও চায়না খাতুনের মেয়ে এবং পদমদী চন্দনা গুচ্ছগ্রাম যগেন্দ্র নাথ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বুধবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ ও ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নেতা এম.এ কুদ্দুস ও বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত