শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়কের ব্যক্তিগত উদ্যোগে সরকারী শিশু পরিবারের সাথে ইফতার মাহফিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের ব্যক্তিগত উদ্যোগে সরকারী শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও রাতের খাবার প্রদান করা হয়েছে।

রবিবার (০২ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী সরকারী শিশু পরিবারের ৮০জন এতিম শিশু ও শিক্ষকদের সাথে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সোহেল রানা সহ বিভিন্ন নেতাকর্মী, শিশু পরিবারের শিক্ষক ও শিশুরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, প্রথম রোজায় এতিম শিশুদের সাথে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ইফতার কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত