রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ সমাপ্ত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ শিশু পার্ক চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫’এ শেষ দিনে সারাদিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম।

মেলা উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী, আলোচনা সভা, ষ্টল পরিদর্শন, কৃষক প্রশিক্ষণ, কৃষকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আজ আমরা ফলনের দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ঋি। আমাদের রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে হবে। বাড়ীতে তৈরী জৈব সার ব্যবহারে এগিয়ে আসতে হবে কৃষকদের। রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বোরাশক্তি অনেকাংশে কমে যায়। মাটির হারানো শক্তিকে ফিরিয়ে আনতে গোবর, ছাই, পঁচোন জাতীয় কেঁচো কম্পোষ্ট সার ব্যবহার করতে কৃষকদের উৎসাহী করতে হবে। কৃষিকে এগিয়ে নিতে যান্ত্রিক পদ্ধতিতে আমরা ফসল রোপন, ফসল কাঁটা সব কিছু স্মার্ট মেশিন দিয়ে কাজ করে চলেছি।

কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায় সবজি ও আদা চাষ, নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি স্টল প্রদর্শন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ গত ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলে ১২ ফেব্রুয়ারী রাত পর্যন্ত।

সমাপন অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জেলা – উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
শেষে স্মার্ট প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহী করতে কৃষকদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত