শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বই

মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ীঃ

নতুন বই, মলাটে-পাতায় নতুনের ঘ্রাণ। বছরের প্রথম দিনে রাজবাড়ীর উপজেলার বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিশুর হাতে নতুন বই তুলে দিয়ে তাদের আনন্দ ধরে রাখতে চায় শিক্ষা বিভাগ। সেজন্য বছরের প্রথম দিন সারাদেশের সাথে বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।

বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিশুরা। তবে বই বিতরণে উপজেলা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হল বছরের নতুন বই।

বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম বলছেন, ভিন্ন একটি পরিস্থিতিতে এবার বই বিতরণ করতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে বই সরাসরি অভিভাবকদের হাতে না দিয়ে শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে কাদেরকে উৎসাহিত করা হয়েছে। তবে নতুন বইয়ের ঘ্রাণ নিতে সকাল থেকেই শিশুরা স্কুলে চলে আসছিল।

শিশুরা চলে এলে তাদের হাতেই বই তুলে দিতে হয়েছে। সেক্ষেত্রে বই বিতরণের সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

বই বিতরণ করতে গিয়ে কেউ যদি অর্থ দাবি করে সেটা স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে বিনামূল্যের পাঠ্যবই বাজারে বা অন্য কোনো স্থানে বিক্রি করলে সরকারি চাকরি বিধি অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে।

বই বিতরণ নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আক্তার বলেন, বছরের প্রথম দিনেই আমরা প্রাথমিক স্তর খোলা রেখেছি। এ পর্যায়ে শিক্ষকরা বুধবার (১ জানুয়ারি) স্কুলে গেছেন এবং শিশুদের মাঝে বই বিতরণ করেছেন। প্রথম দিনে ১ম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর প্রায় ৩ শত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

সম্পর্কিত