শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর দৌলতদিয়া উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫’শ সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃউত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় রাজবাড়ীর গোবিন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া ও আশপাশের সুবিধাবঞ্চিত অসহায় ১৫শ নারী‍‍`র মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি ঈদ উপহারের প্যাকেটে ছিল শাড়ি ১টি, সেমাই ১কেজি, চিনি ১কেজি, আটা ২ কেজি, চিনি আতপ চাউল ১কেজি, মুসুরের ডাল ১ কেজি।

শনিবার (০৬ এপ্রিল ) বেলা ১১টার দিকে জেলার গোয়ালন্দে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম এর বাড়ীর আঙ্গিনায় দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (যৌনপল্লীর) পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম (বার)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পূর্বপাড়ার বাসিন্দাদের (যৌনকর্মীদের) সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন এর সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে প্রতিবছরই পুলিশের ঢাকা মেট্রোপলিটন কমিশনার মোঃ হাবিবুর রহমান আর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, অসচ্ছল সুবিধাবঞ্চিত নারীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী সহ বিভিন্ন সহযোগিতা করে আসছি। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে ব্যাক্ত করেন বক্তারা।

সম্পর্কিত