শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিক সাগরের বাড়িতে প্রেমিকার অনশন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃপ্রচণ্ড গরমকে উপেক্ষা করে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবওছিমদ্দিন গ্রামে।

প্রেমিক সাগর সরদার (২৬) একজন ভেকু চালক। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নবওছিমন্দিন গ্রামের দারগ আলী সরদারের ছেলে। অনশনরত ওই তরুণী একই গ্রামের বাসিন্দা। সে উপজেলার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অনশনরত কলেজছাত্রী জানান, গত চার-পাঁচ বছর থেকে সাগর সরদারের সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক। সম্প্রতি সে ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছা পোষণ করেছে। আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলেছে।

শুক্রবার (৩ মে) সকাল থেকে আমি আমার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। সাগরের বাড়িতে আমি যখন আসি তখন সাগর দুই ঘণ্টা বাড়িতেই ছিল। এরপর সু-কৌশলে সাগরের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

এ ঘটনায় শনিবার (৪ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিয়ের দাবিতে সাগরের বাড়িতে ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠোনে বসে আছেন। শুক্রবার অনশনরত মেয়েকে ওই বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলে আশপাশের বাড়ির লোকেরা জানান।

এ বিষয়ে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো প্রকার কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হোসেন প্রামাণিক জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।

ঐ কলেজ ছাত্রীর বড় ভাই মামুন জানান, আমার বোনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি চাই না আর কোনো বোনের সঙ্গে এমন কোনো ঘটনা কেউ করুক। আমার বোনের জন্য আমি সুষ্ঠু সমাধান দাবি করছি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ে বাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত