রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর কালুখালী উপজেলার বড়ইচারা গ্রামে বৃষ্টি হলেই কাঁচা রাস্তায় জমে কাদা

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

রাজবাড়ীর কালুখালী উপজেলা মৃগী ইউনিয়নের শিকজান বড়ইচারা গ্রামের কাঁচা রাস্তায় একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জমে কাদার স্তুপ। দীর্ঘদিন ধরে এই এলাকার লোকজন চলাফেরা করায় ভোগান্তির স্বীকার হচ্ছেন।

এলাকার লোক জন জানান আমরা বাজারে কোন গাড়িঘোড়া নিতে পারি না, এবং হাটের দিন হলে আমরা গাড়িতে কোন মালামাল নিতে পারি না, আমরা এই হাঁটু পর্যন্ত কাদার মধ্যে দিয়ে মাথায় করে মালামাল নিতে হয়।

এবং গত কয়েকবছর ধরে ইলেকশন হলেই প্রার্থীরা এসে আমাদের বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং এই রাস্তা টি করে দিবো।কিন্তু দেখা যায় পরবর্তী তাদের আর কোন খোঁজ খবর থাকে না আমরা বেশ কিছু দিন ধরে চলাফেরা করতে পারছি না, বাড়ি থেকে বের হলে রাস্তায় আসতে পারি না কারণ রাস্তায় থাকে হাঁটু পর্যন্ত কাদা।

সম্পর্কিত