শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর কবোগৃহ‍‍` এর যাত্রা শুরু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী:শুদ্ধ আবৃত্তি চর্চার লক্ষ্যে রাজবাড়ীতে আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কব্বগৃহ’-এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাতে রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

কারোগৃহের সভাপতি চায়না সাহার সভাপতিত্বে ও বিশিষ্ট নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী ফারজানা মীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপ্স) মুকিত সরকার, বিশেষ অতিথি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক জেলা শিক্ষা অফিসার ও শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান, মহিলা নেত্রী দেবাহুতি চক্রবর্তী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, ফরিদপুর জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন ও ‘কাব্বোগৃহ’-এর সাধারণ সম্পাদক প্রপ্যা প্রতিম সাহা। অতিথি শিল্পীদের উপস্থিতিতে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন

সম্পর্কিত