মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবারীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পশ্চিম পাড়া জামে মসজিদ শবে বরাতের তবারক খেয়ে ১৪ জন অসুস্থ হয়েছে। তাদেরকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ১০ টার সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে শবে বরাতের নামাজ শেষে তবারক (মিষ্টি) খেয়ে অসুস্থ হয়েছেন।
অসুস্থতারা হলো, মোঃ সোহান শেখ (১৫), মোঃ মাহিন শেখ (১৬), মোঃ মিনার শেখ (২৪), মোঃ সুমন শেখ (২৮), মোঃ সোহান (১৮), মোঃ লিমন (১৫), মোঃ আরিফ শেখ (৩২), মোঃ পলাশ (৩০), মোঃ আরিফ (৩২), মোঃ মিন্টু (৩৫), মোঃ শিহাব( ১৮), মোঃ হাবিল শেখ (৬০), মোঃ মুরসালিন ( ৯), মোঃ মিশু (৭) । তারা রাজবাড়ি সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
এ বিষয়ে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক শোয়া ১০টার দিকে শবেবরাতের নফল ইবাদত শেষে দোয়ার আয়োজন করে এলাকাবাসী। দোয়া অনুষ্ঠান শেষে কিছু তবারক (মিষ্টি) বিতরণ করা হয়। বিতরণ করা মিষ্টি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত অসুস্থদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আমরা মসজিদ কমিটি থেকেও খোঁজখবর নিচ্ছি বিষয়টি আসলে কি হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, শনিবার সকালে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।










