শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

 

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

“মাদক একটি অভিশাপ, মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী বাসীর উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মাদকের ভয়াবহতার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিরা শেখ, রাজবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র রাজিব মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিতি বক্তাগণ বলেন, মাদকের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে আসবে বলে আমরা মনে করি। এবং এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি মাদক কারবারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে জেলাকে মাদক নির্মূল করার জন্য সকল প্রশাসনের প্রতি জোরালোভাবে আহ্বান জানানো হয়।

সম্পর্কিত