শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট উপজেলায় ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর দেওয়ানপাড়া থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডে দেওয়ানপাড়া এলাকার ওবায়দুর রহমানের স্ত্রী।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাহিমার নিজ বসতঘর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এব্যাপারে মামলা হয়েছে। আসামিকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত