রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে পটকা বিস্মরণে মাদ্রাসা ছাত্রের দুই আঙ্গুল উড়ে গেছে

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে পটকা ফুটাতে গেলে হাতের মধ্যে বিস্ফোরিত হয়ে আহম্মদ উল্লাহ (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের হাতের দুই আঙুল উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাদ্রাসার পাশে তাদের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহম্মদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার পাশের ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহের ছেলে।

মাদ্রাসার শিক্ষক ইউনুছ আলী বলেন, রবিবার আহম্মদ তাদের বাড়িতে এক সঙ্গে কয়েকটি পটকা ফোটাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখন ফরিদপুরে তার চিকিৎসা চলছে।

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত