রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ট্রেন ব‌ন্ধে দূ‌র্ভো‌গে যাত্রীরা

রাজবাড়ী প্রতি‌নি‌ধিঃ

রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, টিটিই) ঐক‌্য প‌রিষদের কর্মবির‌তি পাল‌নের কার‌ণে ট্রেন বন্ধ থাকায় দূ‌র্ভো‌গে পড়ে‌ছেন রাজবাড়ীতে ট্রেনে চলাচলকারী যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে গোয়াল‌ন্দ ঘাট গামী সাটল, ফ‌রিদপু‌রের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্ম‌প্রেস-১, কুষ্টিয়ার পোড়াদহ গামী সাটল ও ভা‌টিয়াপাড়া গামী ভা‌টিয়াপাড়া এক্সপ্রেস-১ ট্রেন ৪‌ টি ট্রেন ছেড়ে যায় বা আসে নি।

এছাড়া ঢাকা থেকে ছে‌ড়ে আসা খুলনাগামী সুন্দরবন ও রাজশাহী থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী মধু‌মতি এক্সপ্রেস ট্রেনটিও কর্মবির‌তির কার‌ণে ছে‌ড়ে আসে নাই।

এদি‌কে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশ‌নে এসে ফি‌রে যা‌চ্ছেন অ‌নেক যাত্রী এবং প‌রে তারা বিকল্প উপা‌য়ে গন্ত‌ব্যে যাবার চেষ্টা কর‌ছেন ।

অন‌্যদি‌কে স্টেশন প্লাটর্ফম এলাকার নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে সদর থানা, সদর ফাঁ‌ড়ি, রেলও‌য়ে (জিআর‌পি) থানা ও আরএন‌বি পুলিশ সদস‌্যনা দ্বা‌য়িত্ব পালন কর‌ছেন।

যাত্রীরা ব‌লেন, জরুরী প্রয়োজ‌নে ট্রেনে যাবার জন‌্য আস‌লেও  ট্রেন বন্ধ থাকায় যে‌তে পার‌ছেন না। স্টেশ‌নে এসে ফি‌রে যে‌তে হ‌চ্ছে। এখন বা‌সেরও টি‌কেট পাওয়া যা‌বে না। তাছারা বা‌সে যাত্রা নিরাপদ না এবং ভাড়া ও সময় দু‌টোই বে‌শি লাগে। সুষ্ঠভা‌বে প‌রিচালনার জন‌্য সবার সহ‌যো‌গিতা প্রয়োজন এবং দ্রুত এই সমস‌্যার সমাধান হওয়া উচিত।

রাজবাড়ী রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের শাখা সম্পাদক স‌ফিকুর রহমান খান বলেন, আমা‌দের ন‌্যায‌্য দা‌বি-দাওয়া মে‌নে না নেওয়ায় আমরা অ‌নি‌দ্দিষ্টকা‌লের জন‌্য কর্মবির‌তি শুরু ক‌রে‌ছি। ত‌বে এ জন‌্য আমরা সাধারন জনগণের কা‌ছে ক্ষমা চাইছি। আমরা এখনও চাই ট্রেন চলুক, আমাদের প‌ক্ষে প্রজ্ঞাপন দি‌লেই আমরা কা‌জে ফি‌রে যাব। আমা‌দের এই দা‌বি নতুন না, দীর্ঘ দিনের দা‌বি। বিভিন্ন সময় কর্তৃপক্ষ আশ্বাস্থ‌্য করলেও দা‌বি মে‌নে নেয় নাই। ত‌বে এবার অ‌ধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কর্মবির‌তি অব‌্যাহত থাকবে।

রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন মাষ্টার আব্দুর রহমান চে‌ৗধুরী ব‌লেন, রা‌নিং স্টাফ‌দের কর্মবির‌তির কার‌ণে ট্রেন চলাচল বন্ধ র‌য়েছে। ত‌বে আমরা যথাযথ ভা‌বে দ্বা‌য়িত্ব পালন করছি এবং আশা করছি দ্রুত এ সমস‌্যার সমাধান হ‌বে।

সম্পর্কিত