সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইরান বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আমিরুদ্দিন বিশ্বাসের ছেলে।

রবিবার (৭ জুলাই) সকাল ১০.৫০ টার সময় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি এলাকায় এ ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি আসার সময় বাড়াইজুরি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ইরান বিশ্বাসের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি এলাকায় সকাল ১০.৫০ টার সময় ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে ইরান বিশ্বাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত