শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে জমকালো আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃদীর্ঘ ১১ পেরিয়ে ১২তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে জেলার শিল্পকলা একাডেমির হলরুমে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এশিয়ান টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মো. সুজন খন্দকারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর মধ্যে এশিয়ান টেলিভিশন নিউজ ও প্রোগ্রামের দিক থেকে বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছে। আমি এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

এছাড়াও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলি মন্ডল, রাজবাড়ী-১ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য কাজি কেরামত আলি এমপির ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা কাজি টিটু, গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি, বিপুল বিশ্বাস, দৈনিক সকালের সময় প্রত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সমির কান্তি বিশ্বাস, দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ওয়াজেদ আলি, দৈনিক লাখ কণ্ঠ প্রত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সুমন সেখ, সাংবাদিক বাবলুসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও পিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মো ঃ আমিরুল হক
রাজবাড়ী প্রতিনিধি।
মোবাইল ০১৭১১ ১২ ৭৫ ৩৪।

সম্পর্কিত