সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ স্মারকলিপি

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর সকল উপজেলাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের অরাজগতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে। পরে জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল)এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক এসএম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদলে আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পাংশ উপজেলা যুবদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ডা. জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক শামছুল আলম খান রানা, সদর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খায়রু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর ইসলাম রনি, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার প্রমুখ।

বক্তাগণ বলেন, জেলার সর্বত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী কর্মকান্ড এখন বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে। রাজবাড়ী সরকারী কলেজের সামনে ছাত্রলীগের হোন্ডা মিছিল, পাংশা উপজেলা যুবদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফকে লক্ষ্য করে গাড়ি বহর গুলি, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবদল নেতা রতন, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বকুলের উপর হামলা সহ জেলাকে অশান্ত করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্র মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। জেলার সকল উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের হাতে অসংখ্য অস্ত্র মজুত রয়েছে। যা দ্বারা যে কোন সময়ে গোটা জেলার আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি হতে পারে। অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের হাতে থাকা অসংখ্য মজুতকৃত অস্ত্র উদ্ধার অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্পর্কিত