শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উদযাপিত

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মিয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন। শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ নুরুল হক আলম, ডা. আব্দুর রহিম মোল্লা, টিআইবি’র সমন্বয়কারী মাসুদ আহম্মেদ ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং আনুষ্ঠানিকভাবে বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তাগণ বলেন, আজকাল অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকার ফলস, ঔষধিসহ সব ধরনের গাছপালা কর্তন করা হচ্ছে। এতে করে দেশের আবহাওয়া পরিবর্তিত হয়ে যাচ্ছে। দেশের তাপদাহ, অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের খালি জায়গা গুলোতে সাধ্যমত বৃক্ষরোপণ করতে হবে।

সম্পর্কিত