মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

­রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিহত তাহমিনার পরিবার ও এলাকাবাসী।

সকাল ১১টা থেকে চলা আধা ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার, নিহতের স্বামী ইব্রাহিম তালিকদার, ছেলে ইয়াছিন তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, গত ১২ এপ্রিল রাতে গৃহবধু তাহমিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় মৃতদেহের কাছে একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ পাওয়া যায়। এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার চান তারা।

নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার বলেন, আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশের পাশে একটি মোবাইল ফোন ও ব্লু-টুথ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে জামালপুর বাজারের ব্যবসায়ী ও আলোকদিয়া গ্রামের ওমর শেখের ছেলে সাগর শেখ পলাতক রয়েছে। আমি ঘটনার সাথে জড়িতদের সঠিক তদন্ত পুর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও ব্লু তুথটি থানায় প্রদান করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত