শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বন্যা বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রশিদ জোয়াদ্দারকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে।

নিহতের স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে বন্যা ও তার স্বামী আব্দুর রশিদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ জন্য মাঝে মধ্যে তাদের দুজনের ঝগড়া ঝাটি হতো। রবিবার দিবাগত রাতে খাবার খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। ভোর রাতে আব্দুর রশিদ তার পরিবারের লোকজনকে ডেকে বলে বন্যা কথা বলছে না। সে সময় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় ওই নরীর (বন্যা) স্বামী আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সম্পর্কিত