শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রহনপুরে বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে নাচোল,  গোমস্তাপুর  ও ভোলাহাট উপজেলা সাংবাদিকদের  সাথে মতবিনিময় ও ইফতার করেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ।
শুক্রবার ২৮ মার্চ এই মতবিনিময় সভা ও  ইফতার মাহফিলে ৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য  রাখতে গিয়ে  জেলা বিএনপির  সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক  ও জেলা  যুবদলের সাবেক  সভাপতি  আসাদুল্লাহ আহমদ  তার দীর্ঘ  রাজনৈতিক  জীবনের ত্যাগ ও টিকে থাকার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি বলেন, ১৯৮১ সাল থেকে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। রাজনীতিতে সক্রিয় থাকার জন্য জীবনে অনেক সুখের বিসর্জন দিয়েছি। বিগত দিনের কষ্টের কথা আপনাদের জানার বাইরে না। তারপরও দলকে আগলে রেখেছি পরম যত্নে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এর আদর্শ বাস্তবায়ন করার লক্ষে। আসাদুল্লাহ আহমদ আরও বলেন, আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে  বিএনপির  মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত  গণমাধ্যম কর্মীদের  অবহিত করেন। তিনি আশা করেন, দল তার রাজনৈতিক  কর্মকাণ্ড  সুবিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি দলের সকল সিদ্ধান্তের প্রতি তার আস্থা ও ভরসা প্রকাশ  করেন। ইফতার মাহফিলে দেশ, জাতি, বিএনপি  চেয়ারপারসন  খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশনায়ক  তারেক রহমানের দীর্ঘায়ু  সহ জুলাই  আগষ্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা  ও আহতদের  সুস্হতা কামনায় মোনাজাত করা হয়।

সম্পর্কিত