শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় নীলফামারীতে স্বাধীনতা মহান বিজয় দিবস উদযাপিত

স্বপ্না আক্তার নীলফামারী প্রতিনিধি :নানা কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে পালিত হয়েছে স্বাধীনতার মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বণির মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী বৈষম্য ছাত্র আন্দোলন এর প্রতিনিধি মেহেদী হাসান আশিক,মোঃ ইসমাইল হোসেন, সৈয়দ গোলাম আজম,বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি ও জেলা মহিলা দল,জেলা যুবদল,জেলা সেচ্ছাসেবক দল,নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি,প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। তাঁর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন নীলফামারী জেলার উদ্যোগে মহান বিজয় দিবস ও জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে চিত্রাংকন,কুইজ ও ছোট গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পর্কিত