রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই

কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহহারা ভূমিহীন ৫০ পরিবার পেলো
মাথাগোঁজার ঠাই। প্রধানমন্ত্রীর দেয়া ঘরসহ জমির মালিকানা পেয়ে বেজায় খুশি ভূমিহীন গৃহহার ৫০ পরিবার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীনদের মাঝে এসব ঘর ও জমির দলিল হস্তান্তর করেন। এরই অংশ হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়
বাগেরহাটের মোরেলগঞ্জে এ পর্যায় ৫০টি পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাই ঘরসহ জমির দলিল।
এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীন এসব পরিবারের মাঝে ঘরের চাবি এবং জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবিরসহ সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ বিভন্ন পর্যায়ের ব্যক্তিবৃন্দ।

সম্পর্কিত