বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধ্যমিক বিদ্যালয়ের দাবিতে চিলমারী ইউনিয়নের করাইবরিশাল চরে অনুষ্ঠিত হলো মানববন্ধন

হাসান আলী (সবুজ):
চিলমারী ইউনিয়ন যুব সংগঠন “চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে ও বাঁধা অতিক্রম করবোই করব, বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবো” শীর্ষক প্রকল্পে এনআরকে টেলিথন এর আর্থিক সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি)প্রকল্পের মাধ্যমে চিলমারী ইউনিয়ন যুব সংগঠনের এই প্রকল্পের কার্যক্রমে মাধ্যমিক বিদ্যালয়ের দাবীতে নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলমারী ইউনিয়নবাসীর প্রাণের দাবী করাইবরিশালে একটি এমপিও ভুক্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হোক। বর্তমানে এখানে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও তা এমপিও ভুক্ত না হওয়ায় ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এই চর ইউনিয়টির কিশোর-কিশোরীরা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরেই অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে এবং শিশুশ্রম ও বাল্যবিবাহে আবদ্ধ হচ্ছে, যা এই ইউনিয়নবাসীর মৌলিক অধিকার ও জীবন-মান উন্নয়নে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই চিলমারী ইউনিয়ন যুব সংগঠনের সাথে এলাকার সকল স্তরের মানুষ একত্রিত হয় এইমানববন্ধনে। এই মানববন্ধনের মাধ্যমে নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই ইউনিয়নটিতে একটি পূর্ণাঙ্গ এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরা হয়

সম্পর্কিত