রুহুল আমিন, স্টাফ রিপোর্টার-গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা উত্তরবঙ্গ তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান । অবিভক্ত বাংলার কৃষিমন্ত্রী মরহুম আহমেদ হোসেইন সাহেব ০১/০১/১৯৩৯ ইং সালে প্রতিষ্ঠা করেন ।
তারপর কামিল, হাদিস, তাফসীর ও ফিকহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল বি.এস.সি তে রুপান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল পর্যন্ত স্থায়ী ছিলো। এরপর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারন ছাত্র ছাত্রীরা উক্ত কলেজের নানা রকম অনিয়ম তুলে ধরে তারা মাদ্রাসার অধাক্ষ মোকলেসুররহমান সহ কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এদিকে ছাত্রদের অবস্থান নিশ্চিত জেনে মাদ্রাসার অধ্যক্ষ সটকেপরেন।। এমন অবস্থায় এলাকার কিছু গণ্যমান্য ব্যাক্তির (আবু সুফিয়ান সুজা)মধ্যস্থতায় তারা সেখান থেকে সরে যান। কিন্তু তারা উত্তরবঙ্গের সংবাদ কে জানান, মাদ্রাসার অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।।








