আব্দুর রাজ্জাক শাওনঃ-
আজ ১ম ফেব্রুয়ারি। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক, সফিক জব্বার জীবন দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে খুব কম জাতি তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। তার মধ্যে বাঙালি জাতি অন্যতম।
১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের ভাষা বাংলার পরির্বতে উর্দুকে পূর্ব পাকিস্তানে ভাষা মনোনীত করা হলে তখন ছাত্র ও শিক্ষকরা তা অস্বীকার করেন। তারা সবাই বলেন পূর্ব পাকিস্তানের ভাষা হবে বাংলা। এতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়।
বাংলাদেশে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ শ্রদ্ধার সাথে সকল ভাষা শহীদদের স্মরণে দিনটি পালন করা হয়।
ইউনেস্কো ১৯৯৯ সালে ১৭ নভেম্বর স্বীকৃতি দেয় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এখন বিশ্বের সকল দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
” মোরা চাইনা উর্দু ভাষা ”
চাই মোদের বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
মায়ের ভাষায় কথা বলি
আমরা সবাই বাঙালি।









