বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত  ছাত্রকে  ৫৬ বিজিবির পক্ষ থেকে  নগত অর্থ প্রদান

স্বপ্না আক্তার ,নীলফামারীঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত  ছাত্রকে নগত অর্থ প্রদান করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি। ৩১ ডিসেম্বর সোমবার আহত মোঃ সাকিব মাহমুদুল্লাহর হাতে নগত ১ লক্ষ টাকা তুলে দেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। আহত সাকিব মাহমুদুউল্লাহ সৈয়দপুর উপজেলার কাজিপাড়ার মৃত আকবর আলীর ছেলে।সে বর্তমানে রংপুর কারমাইকেল কলেজে ম্যানেজমেন্ট বিষয়ে ১ম বর্ষের ছাত্র হিসেবে অধ্যায়নরত রয়েছে।

উল্লেখ্য যে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সৈয়দপুরের পাঁচ রাস্তা মোরে ফুলতলায় তার বাম চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় দরুন দৃষ্টিশক্তি হারান এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তাকে বিদেশে যাওয়ার জন্য সুপারিশ করেন।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন,সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আহত ছাত্র জনতাকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে জীবন মান উন্নত করার প্রয়াস বিজিবি কতৃক ভবিষ্যতে অব্যহত থাকবে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে নীলফামারী জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আহত ব্যক্তির আত্নীয় – স্বজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত