মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেরোবিতে আরও ১৭ প্রশাসনিক দায়িত্ব বণ্টন

রুশাইদ আহমেদঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আরও ১৭ জনকে প্রশাসনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক দপ্তর আদেশের মাধ্যম দায়িত্বগুলো অর্পণ করা হয়।

দপ্তর আদেশ মোতাবেক, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম।

এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল-মাহাবুব এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেন নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ. টি. এম জিন্নাতুল বাসার, মোঃ আমিনুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দীন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ সাইফুদ্দিন খালেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বেলাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল হাফিজ খাঁন রাকিব, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ হাসান তারেককে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

পাশাপাশি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী ইসলাম, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সীমা আক্তার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুনমুন আক্তার দায়িত্ব পেয়েছেন।

পদগুলোতে জারিকৃত নিয়োগ আদেশ ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

সম্পর্কিত