শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্ব পরিবেশ দিবসে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সবুজ করি কুড়িগ্রাম’ এর আওতায় কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের কমলার চারাগাছ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সাথে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক

মোঃ রেজাউল করিম, কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ গোলাম মোস্তফা।

জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ  মোঃ মাসুদুর রহমান, টিআই জনাব বানিউল আনাম।

চারাগাছ উপহার হিসেবে পেয়ে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয় এবং সকলে উক্ত চারাগাছ রোপণ থেকে শুরু করে পরবর্তী পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করে।

এদিকে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন আমরা ইতিমধ্যে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির আওতায় ২য় সিজনে চারাগাছ বিতরণ শুরু করেছে কিছুদিন আগেও আমরা শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করি। আমাদের এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

সম্পর্কিত