শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বিয়ে বাড়ীতে মহুর্তেই শোকের ছায়া, রাজবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

)মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে প্রনয় সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

শুক্রবার (০৯ মে) বিকেলে বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ীতে চাচার বিয়ের বৌভাত অনুষ্ঠান চলছিল। মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে সদাই আনতে যাচ্ছিল। নলিয়া মেলার মাঠের নিকট আসলে ইটভাটার মাটিটানা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে লোকজন তার বাড়ীতে নিয়ে যায়। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত