বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার জলঢুপ উওর পাড়িয়াবহর গ্রামের ভূমি খেকো কাইয়ুম আহমদ জোরপূর্বক জায়গা দখল

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জলঢুপ উওর পাড়িয়া বহর গ্রামের ভূমিখেকোরা জোরপূর্বক প্রতিবেশির জমি ব্যক্তিগত নিজ স্বও্ব মালিকানাধীন রাস্তায় তপশীল বর্ণিত ভূমিতে দিন- দুপুরে অনধিকার প্রবেশ করা হয়েছে।সরজমিনে গিয়ে জানা যায়, ভূমি খেকো মৃত শুয়াইবুর রহমানের ছেলে কাইয়ুম আহমদ প্রতিবেশি সাদিক হোসেন এপলুর পৈতৃক সম্পওি তার নিজস্ব চলাচলের রাস্তায় ঢুকিয়ে অনধিকার ভূমিতে রাস্তা প্রসস্হ করছে।সাদিক হোসেন এপলুর সীমানা প্রাচীনে দীর্ঘদিন থেকে সীমানা নির্ধারণের পিলার তুলে ফেলে তার আপন চাচাতো ভাই ভূমি খেকো মৃত সজ্জাদ আলী পুএ মাসুম আহমদ,মৃত সমস উদ্দিন কালা পুএ সইফ উদ্দিনসহ অজ্ঞাতনামা আর ও ৪/৫ জনসহ এলাকায় চিহ্নত পরধনলোভী ভূমিখোর ও সন্ত্রাসীদের নিয়ে বাদী তপশীল বর্ণিত ভূমিতে অনধিকার প্রবেশ করে টিলা রকম ভূমি মাটি কাটা শুরু করে। সাদিক হোসেন এপলু লোকমুখে সংবাদ শুনে সিলেট থেকে সরজমিনে গেলে বিবাদী-কে এহেন কার্য হতে বিরত থাকার জন্য বাধা নিষেধ প্রদান করেন।বিবাদী- কাইয়ুম আহমদ গং বাধা নিষেধ না শুনে তারা সাদিক হেসেনের উপর মারমুখী আক্রমণ করে এবং প্রাণে মারার হুমকি প্রদান করে।এপলু বিষয়টি স্হায়ীয় মুরব্বিয়ানগণকে অবহিত করেন। মুরব্বিয়ানগণের কাছ থেকে কোন সমাধান না পেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস আদালত সিলেটে ২৯/২০২৫নং ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ধারা জারি করেন। আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আহমদ কে শান্তি শৃঙ্খলা বজার রাখতে আদালতে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

এই দিকে তাপশীল বর্ণিত থানা -বিয়ানীবাজার, মৌজা পাড়িয়াবহর, জে এল নং – ১৪৩, এস, এ খতিয়ান নং – ৪৩৬, এস,এ দাগ নং- ৫৯২, পরিমাণ : ০.৮৭ একর ও দাগ নং ৫৯৩, পরিমাণ ১.০২ একর বাগান রকম ভূমি এবং এস এ দাগ নং ৫৯১ পরিমাণ, ০. ৮০ একর বাগান রকম ভূমি।
চৌহাদ্দ:উওরে- বাদী-নিজ ও শরীকানগণের ভূমি।
দক্ষিণে -সাদিক হোসেন এপলুর পরিবারের পূর্ব পুরুষে দানকৃত পাঞ্জেগানা মসজিদ।
পশ্চিমে-বাদী- নিজ ও শরীকানগণ।
পূর্বে- বিএস – দাগ নং ৫১৬ ভূমিখোর মৃত শুয়াইবুর রহমানের ছেলে কাইয়ুম আহমদ এর পূর্বপুরুষ সংখ্যালঘু মানুষের ভূমি জোরপূর্বক জবর দখল দৃশ্যমান এস.এ বর্তমান বি.এস ১/১ খতিয়ানে কাইয়ুম আহমদ এর বাপ,চাচা ও চাচাতো ভাইয়া এলাকার পরধনলোভী , ভূমিখোর জোরপূর্বক এলাকার জায়গা দখল করে চোখ রাখুন আগামী সংখ্যক ভূমিখোর খুটি জোর কোথা প্রকাশ হবে।

সম্পর্কিত