রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ
গোবিন্দগন্জ থানাধিন মহিমাগন্জ সোনালী ব্যাংক পি,এল,সি শাখার ম্যানেজার আবুল বাসার মোঃ শাফিকুর রহমানের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উক্ত মহিমাগন্জ সোনালী ব্যাংক শাখার সদ্য দায়িত্ব গ্রহনকারী ম্যানেজার মোঃ জুয়েল আহম্মেদ দায়িত্বভার গ্রহণ করেন।।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ আহসানুল কবির(ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পি এল সি , প্রিন্সিপাল অফিস, গাইবান্ধা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ শফিকুল ইসলাম, এসি জেনারেল ম্যানেজার গাইবান্ধা, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জনাব মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার, মহিমাগন্জ সোনালী ব্যাংক, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বি এন পির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বক্তব্য দেন, জনাব আবু সুফিয়ান সুজা, জনাব ময়েজ উদ্দিন মন্ডল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখিত বক্তব্যে বিদায়ী ম্যানেজার এবং সদ্য দায়িত্ব গ্রহণকারী ম্যানেজারের সর্বাঙ্গীণ সুস্থতা ও আগামীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।






