মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপি আমলে বন্ধ হয়ে যাওয়া লোকশেড দ্রুতই চালু করা হবে…. রেলপথ মন্ত্রী

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃরেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ী আগে থেকেই রেলের শহর। মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য রেলপথকে একটি লাভজনক প্রতিষ্ঠান করতে কাজ করব। রাজবাড়ীতে বিএনপির আমলে বন্ধ হয়েছিল রেলওয়ের লোকোসেড। এ লোকোসেড অতি শিগগির চালু হবে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে রেলপথ মন্ত্রী করার পর রাজবাড়ীতে আমার প্রথম আগমন। মন্ত্রীর পদ দিয়ে তিনি আমাকে সম্মানিত করেছেন, এ সম্মান সারা রাজবাড়ীবাসীর।’

জমি দখল নিয়ে মন্ত্রী বলেন, ‘এক জমি তিনবার করে লিজ হচ্ছে। এগুলো করা যাবে না। আমাদের দলীয় লোকজন কেউ অন্যায়ভাবে কিছু করব না। রেলকে যেন একটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান করতে পারি এটাই আমার জন্য চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এ সময় বক্তব্য দেন।

অনুষ্ঠান শুরুর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রী,রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মন্ত্রী জিল্লুল হাকিমকে সোনার নৌকা উপহার দেন।

এরআগে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ।

বার্তা প্রেরক
মো ঃ আমিরুল হক
রাজবাড়ী প্রতিনিধি।
মোবাইল ০১৭১১ ১২ ৭৫ ৩৪।

সম্পর্কিত