রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বাস পোড়ানোর ৮ মামলা বাতিল: খালেদা জিয়ার মুক্তির পথে বড় জয়

মোঃমকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার ,নীলফামারী;

রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আটটি মামলার কার্যক্রম চিরতরে শেষ হয়ে গেল। হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে শনিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

গত বছরের ৩০ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। ফলে ২০১৫ সালে দায়ের করা এই রাজনৈতিক মামলাগুলোর আর কোনো অস্তিত্ব থাকলো না।

আইনজীবীরা জানিয়েছেন, আদালত রুল অ্যাসলিউট করায় মামলাগুলো বাতিল হয়েছে, যা প্রমাণ করে যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা এই মামলা থেকে তিনি সম্পূর্ণ অব্যাহতি পেলেন।

এই রায়ে আইনাঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মামলাগুলো বাতিল হওয়ায় বিএনপির আইনজীবীরা একে আইনের শাসনের বিজয় হিসেবে দেখছেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করার চিন্তাভাবনা করছে কি না, তা নিয়ে এখনো কিছু জানায়নি।

২০১৭ সালে এই মামলা বাতিলের আবেদন করেছিলেন খালেদা জিয়া, যার চূড়ান্ত রায় এলো সাত বছর পর। এতদিন এসব মামলা স্থগিত থাকলেও এখন সেগুলোর কোনো অস্তিত্ব আর থাকলো না।

সম্পর্কিত