শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ: কমিউনিটি পর্যায়ে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:মালালা ফান্ডের অর্থায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় কুড়িগ্রামের ছাত্র, শিক্ষক, অভিভাবক,সংবাদকর্মী, সংস্কৃতি কর্মিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ৪০ জন অংশ নিয়েছে।

সোমবার(২৩ ডিসেম্বর) কুড়িগ্রাম সদরের টিডিএইচ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা আয়োজিত হয়েছে।

কর্মশালার শুরুতে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ আইন ২০১৭ নিয়ে বিশদ ধারণা দেয়া হয়। এরপর অংশগ্রহণকারী দলগতভাবে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার অনুসন্ধানে দলগত কাজ করে। দলগত কাজ শেষে প্রতিটি দল তাদের অনুসন্ধান পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন, এডভোকেট প্রদিপ কুমার রায়, সাংস্কৃতিক কর্মী সুব্রতা রায়, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম ও সাংবাদিক আরিফুল হক রুজু।

আয়োজন পরিচালনা করেন জয়েন্ট একশন গ্র্যান্ট প্রজেক্টের কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর রকিবুল ইসলাম, ইমপ্লিমেন্টেশন অফিসার মো: বিল্লাল হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রোগ্রাম ফোকাল তানভীরুল ইসলাম ও প্রোগ্রাম কোর্ডিনেটর মাহমুদ মীম।

সম্পর্কিত