শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ পালিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ১১ টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেবাগ্রহিতা তথা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত